পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ফেরত মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। ছবি : কালবেলা
ফেরত মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

পরে শনিবার রাত ৮টায় পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

বৈরচুনা চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২ এস পিলার এলাকা দিয়ে পাশের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা রাণী (৪৩) এবং তার ছেলে আকাশ রায় (২০) অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে বিকেলে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী। অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মুনরউদ্দীন বাদী হয়ে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম কালবেলাকে জানান, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি। রোববার তাদের আদালতে তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X