জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

জামালপুর জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নেই মুরাদসহ সাবেক মন্ত্রীর নাম

জামালপুর জেলা আ.লীগের কমিটিতে নেই ডা: মুরাদ হাসান।  ছবি : সংগৃহীত
জামালপুর জেলা আ.লীগের কমিটিতে নেই ডা: মুরাদ হাসান। ছবি : সংগৃহীত

সম্মেলনের ছয় মাস পর জামালপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (১৩ জুন) এই কমিটির অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । ৭৫ সদস্যের অনুমোদিত কমিটিতে নাম নেই সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর।

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৮ নভেম্বর। জামালপুর জিলা স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি, বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক ও ফারুক আহাম্মেদ চৌধুরীকে সহসভাপতি ঘোষণা করা হয়। ১৩ জুন জামালপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটি অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

অনুমোদিত কমিটিতে পূর্বের কমিটির সদস্য জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের নাম রাখা হয়নি। বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ডা. মুরাদ হাসান প্রথমে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মতিয়র রহমান তালুকদার জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, ১৩ জুন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা কমিটির অনুমোদন দিয়েছেন। বয়সজনিত কারণে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে উপদেষ্টা করা হয়েছে। সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আগে থেকেই অব্যাহতিপ্রাপ্ত এবং বিষয়টি দলীয় হাইকমান্ডের।

এ ব্যাপারে সংসদ সদস্য ডা. মুরাদ হাসান বলেন, তিনি জাতীয় সংসদে আছেন। কোনো সমস্যা নেই, তকদিরের মালিক আল্লাহ। তিনি যা করেন, ভালোর জন্যই করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X