রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী গ্রেপ্তার

যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমান। ছবি : সংগৃহীত
যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমান। ছবি : সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। এ ছাড়া তিনি পুঠিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মহিলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তখন তাকে বাড়িতে পাওয়া যায় না। পরের দিন তার স্বামী অহিদুর রহমানকে (৪৫) ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

তবে মৌসুমীর সন্ধানে থাকে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ডিবি পুলিশ রাজশাহী থেকে মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হতে পারে। তখন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X