চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসের ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিম। ছবি : সংগৃহীত
চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিম। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তিনি চাঁন্দিশকরা মুন্সি বাড়ি মৃত আবুল কাশেমের বড় ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী একটি নৈশকোর্সে পেট্রোল বোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X