নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা
নিহত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন হোসাইন ওই এলাকার মৃত সুমন আলী ব্যাপারীর ছেলে। তিনি ইট-বালু ব্যবসায়ী।

নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, রাতে মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আজাদ নামের এক ছেলে স্বজনদের জানায়। আজাদ নিয়মিত মামুনের অফিসের ভেতর ঘুমায়। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখে মামুনের মরদেহ পড়ে আছে। এ সময় দুজন ছেলেকে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যেতে দেখে।

ফতুল্লা মডেল থানার এসআই কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্ট ব্যবসায়ী। প্রতি রাতে মালামাল লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। তবে শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে কে বা কারা ফোন করে ডেকে আনে। ওই সময় তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১০

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১১

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১২

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৩

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৪

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৫

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৬

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৭

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৯

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

২০
X