মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ মুজিবের ম্যুরাল ভাঙা দেখে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

নিহত ছাত্রদল নেতা নাসির হোসেন। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রদল নেতা নাসির হোসেন। ছবি : সংগৃহীত

শেখ মুজিবের ম্যুরাল ভাঙা দেখে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম নাসির হোসেন (৩৩)। তিনি দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত মজিবর হোসেনের ছেলে।

নিহতের বন্ধু ফারুক জানান, নাসির শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নের একটি বসতবাড়ি করেছেন। দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং সেখানে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মারা যান নাসির।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানুল্লাহ কালবেলাকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X