সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগড়ার কুন্দসী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ঢাকা-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে সড়কের দুপাশের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই মহাসড়কের উপর সমাবেশ করেন।

লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মো. সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবু হায়াত সাবু, আনিসুর রহমান কামাল, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এসএম শাহিন বিপ্লব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খান মাহমুদ, বিএনপি নেতা মো. ইউসুফ আলী, মো. রিপন ও ইমরুল হাসান।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতা অংশগ্রহণ করেছিল, তাদের সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয়নি। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সব নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের এবং বর্তমান নেতারা কোনো মূল্যায়নই করেননি। আমরা এ ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে সংশোধন করার দাবি জানাচ্ছি।

এসব অভিযোগের বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, সাংগঠনিক নিয়ম মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগে যারা কাউন্সিলে নির্বাচন করেছিলেন তাদের সঙ্গে মতবিনিময় করেছি এবং দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আমরা সবাইকে নিয়েই লোহাগড়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে চাই।

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপির কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়েছে। মানুষমাত্রই ভুল হতে পারে, কমিটিতে কোনো সংশোধন করা লাগলে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১০

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১১

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৩

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৪

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৫

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১৬

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১৭

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১৮

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

২০
X