চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

পঙ্গুত্বের অন্ধকারে পুলিশ সদস্য আলাউদ্দিন, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন

মোটরসাইকেল থামাতে দৌড়ে যান পুলিশ সদস্য। ছবি : সিসি ক্যামেরা থেকে সংগৃহীত
মোটরসাইকেল থামাতে দৌড়ে যান পুলিশ সদস্য। ছবি : সিসি ক্যামেরা থেকে সংগৃহীত

সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে একটি মোটরসাইকেল। পরে সেটিকে ধাক্কা দিয়ে থামাতে গিয়েছিলেন সড়কে দায়িত্বরত এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অন্য এক পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এ সময় তিনি ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে পা হারান । এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

রোববার (২২ জুন) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতী এলাকার হাজী রাস্তার মাথা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ইয়াবা পাচারের তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসায়। সকাল পৌনে ৬টার দিকে দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। একটি পালিয়ে যায়, অপরটি থেমে হঠাৎ আবার চলে যাওয়ার চেষ্টা করে। তখন এক পুলিশ সদস্য পেছন থেকে বাইকটিকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা দেয় সামনের কনস্টেবল আলাউদ্দিনকে। ধাক্কা খেয়ে তিনি ধীর গতির ট্রাকের সামনে গিয়ে পড়েন। এসময় ট্রাক থেঁতলে দেয় তার ডান পা।

আলাউদ্দিন নোয়াখালী জেলার সদর উপজেলার বাসিন্দা। ১৫ বছর ধরে পুলিশে কর্মরত তিনি। সাত মাস আগে লোহাগাড়া থানায় বদলি হন। তার পরিবারে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা–বাবা রয়েছেন। পরিবারের আর্থিক খরচের মূল ভরসা ছিলেন তিনি।

আলাউদ্দিন কালবেলাকে বলেন,

এ ধরনের একটা ঘটনা ঘটে যাবে, জীবনেও কল্পনা করিনি। সাত মাস ধরে লোহাগাড়া থানায় আছি। এই ধরনের অভিযানে প্রথম গিয়েছিলাম—তাতেই দুর্ঘটনা। আপাতত সুস্থ হওয়াটাই বড় চিন্তা। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, সুচিকিৎসার ব্যবস্থা করবেন।

এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী, ট্রাকচালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে চলছে নানামুখী আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন পুলিশের পেশাদারিত্ব নিয়েও।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান কালবেলাকে বলেন,

পুলিশের তল্লাশিচৌকি বসানোর একটা নিয়ম আছে। তল্লাশিচৌকিতে পর্যাপ্ত ফোর্স থাকবে, চেকপোস্ট লেখা থাকবে। আগে থেকে সংকেত দিতে হবে। কেউ যদি সংকেত না মেনে চলে যায়, তাকে কীভাবে পাকড়াও করা হবে, সে ব্যবস্থা থাকবে। কিন্তু লোহাগাড়ায় পুলিশ যেটা করল, সেটা তো আত্মঘাতী। গাড়ির নিচে পড়ে মারাও যেতে পারতেন। এখানে পুলিশের পেশাদারিত্বের যথেষ্ট ঘাটতি ছিল।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, পুলিশের দায়িত্ব মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা। সন্দেহভাজনকে ধরতে গিয়ে সহকর্মী যদি পঙ্গু হয়ে যান, তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওতে পেশাদারিত্বের ঘাটতি দেখা গেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কালবেলাকে বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X