আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা যাওয়ার পথে আ.লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আলী আমজাদ তালুকদারকে (৬৮) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত আনুমানিক তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আলী আমজাদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তিনি প্রায় সময়ই আমেরিকায় বসবাসরত তার পরিবারের কাছে যাওয়া-আসা করতেন। এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ মামলার বিষয়টি বিমানবন্দর পুলিশকে জানানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে আলী আমজাদ তালুকদার আমেরিকায় যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে পুলিশ তাকে আটক করে।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আমজাদ তালুকদারকে আজমিরীগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম।

প্রসঙ্গত গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দায়ের করা একটি মামলায়ও তার নাম রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১০

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১১

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৩

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৪

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৫

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৬

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৭

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৮

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৯

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

২০
X