টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে অবরোধ। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর ৪৮নং ওয়ার্ড, দত্তপাড়া হাজী মার্কেট এলাকার ভুক্তভোগী বাসিন্দারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, অঙ্গীকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান ২০১৩ সালে টঙ্গীর বনমালায় কার্যক্রম শুরু করে। প্রথম দিকে সুষ্ঠুভাবে সঞ্চয় ও ঋণ কার্যক্রম চালালেও পরে গ্রাহকদের অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসও বন্ধ।

গ্রাহকদের দাবি, তাদের প্রায় ২০ কোটির বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতারিতরা গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন বরিশালের বিমানবন্দর থানার সোলনা গ্রামের রফিকুল ইসলাম রিপন, তার স্ত্রী নার্গিস ময়না, সমিতির সাধারণ সম্পাদক বরিশালের সাইবের হাট গ্রামের মো. ইমরান এবং সমিতির যুগ্ম সম্পাদক একই এলাকার রায়হান হোসেন।

বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা দিন এনে দিন খাই। একটু সচ্ছলতার আশায় এখানে সঞ্চয় করেছিলাম। কিন্তু তারা আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১০

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১১

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৩

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৪

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৬

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৯

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

২০
X