গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতা মিস্টার গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মিস্টার আলী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মিস্টার আলী। ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিস্টার আলীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে মিস্টার আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে লিখেন ‘আমি গ্রেপ্তার’।

জানা গেছে, মিস্টার আলী উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গঙ্গাচড়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক ও বড়বিল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ‘মিস্টার আলীর বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসম্মুখে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, মিস্টার আলীকে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X