ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে বাড়িতে কনের মামিকে শ্লীলতাহানি, ব্যবসায়ী কারাগারে

গ্রেপ্তার ব্যবসায়ী রাকিব হাসান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ব্যবসায়ী রাকিব হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে কনের মামিকে শ্লীলতাহানির অভিযোগে রাকিব হাসান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার রাকিব হাসান উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ি সাতমাথা এলাকায় গবাদিপশুর ওষুধ বিক্রেতা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় বাড়িতে থাকেন না তিনি। এ অবস্থায় গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ের অনুষ্ঠানের কাজ করেন ব্যবসায়ী রাকিব হাসান। এ বিয়ে উপলক্ষ্যে রাকিব হাসান গার্মেন্টস কর্মীর বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকেন। গত ১৭ ফেব্রুয়ারি রাতে গার্মেন্টস কর্মীর ভাগ্নির বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবারের লোকজন ভাগ্নিকে বরের বাড়িতে পাঠিয়ে দেয়। পরের দিন বিয়ে বাড়ি থেকে আত্মীয়স্বজনরা চলে যান। তখন গার্মেন্টস কর্মীর স্ত্রী বাড়িতে একাই ছিলেন।

এ সুযোগে ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় রাকিব হাসান ওই বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় গার্মেন্টস কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে রাকিব হাসান পালিয়ে যান। ২০ ফেব্রুয়ারি রাকিব হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাকিব হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১০

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১১

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১২

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৫

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৬

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৭

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৮

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৯

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

২০
X