নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েবাড়িতে গান বাজানোর জেরে বাসরঘর ভাঙচুর

বিয়েবাড়িতে গান বাজানোর জেরে ভাঙচুর করা বাসরঘর। ছবি : কালবেলা
বিয়েবাড়িতে গান বাজানোর জেরে ভাঙচুর করা বাসরঘর। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের বাড়িতে হামলা ও বরকে ঘর থেকে বের করে বাসরঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় বরের মা ও নানিসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষ্যে গত দুদিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন একই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারো গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারধর করে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসরঘর ভাঙচুর করে। আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।

বরের বাবা মিন্টু আলী শাহ্ বলেন, হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে ছেলেকে বাসরঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারধর করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে তোরা এখন গান বাজা আমরা বাসর করব। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল আওয়াল শাহ্। তিনি বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে নিষেধ করেছি।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।

বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বরের বাড়ি থেকে উচ্চশব্দে গান বাজানো হচ্ছিল। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমরা উভয়পক্ষ থেকেই উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে ভাঙচুরের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১০

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

১১

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

১২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

১৩

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

১৪

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

১৫

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

১৬

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

১৭

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

১৮

চোখের জলে বিদায়...

১৯

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

২০
X