বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই’

বান্দরবানে বিএনপির সমাবেশে বক্তব্য দেন হাবিব উন-নবী খান সোহেল। ছবি : কালবেলা
বান্দরবানে বিএনপির সমাবেশে বক্তব্য দেন হাবিব উন-নবী খান সোহেল। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সরকার। যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই। আমাদের সবার ভোটে নতুন এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। রাতের ভোট আমরা আর হতে দেব না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান রাজারমাঠে জেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব উন-নবী খান সোহেল বলেন, কী অত্যাচার আর কী নির্যাতন শেখ হাসিনার সরকার করেছে তার কথা বলে শেষ করা যাবে না। ১৬টি বছর বাংলাদেশে যত রকম অপরাধ হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে।

তিনি বলেন, পার্বত্য এলাকার ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সবাই মিলে বসবাস করছি আর আমরা সবাই বাংলাদেশি। আর আমাদের ভোটের অধিকার এখন কেউ কেড়ে নিতে পারবে না।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর সভাপতিত্বে এ সময় মহাসমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মাম্যাচিং, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রশীদ, সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ বিভিন্ন নেতা ও জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১০

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১২

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৩

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৪

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৫

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৬

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৭

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৮

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৯

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

২০
X