শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:৫১ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘এক হাজার টাকা’ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বারইপাড়া গ্রামের লিখনকে একই গ্রামের ঝন্টু নামের এক ব্যক্তি এক হাজার টাকা ধার দিয়েছিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় এ টাকা ফেরত চাওয়া নিয়ে দুজনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঝন্টুর ওপর হামলা চালায় লিখন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ঝন্টু ও লিখনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আমির জোয়ার্দ্দার, জান্নান মণ্ডল, সাকিব জোয়ার্দ্দার, সবুজ মণ্ডল, জাহানারা বেগম, হাজেরা খাতুন ও স্বপনসহ ১৫ ব্যক্তি আহত হন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান কালবেলাকে জানান, পাওনা টাকা নিয়ে বারইপাড়া গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা বা অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১০

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১১

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১২

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৩

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৪

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৫

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৬

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৭

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৮

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১৯

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

২০
X