কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা

লালমনিরহাটের কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ভোটমারী ইউনিয়ন বিএন‌পির আহ্বায়ক শহিদুল ইসলামকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্ত‌ভোগী ওই নেতা কালীগঞ্জ থানায় একটি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

এর আগে শনিবার রাতে ভোটমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম স্থানীয় ভুল্যারহাট বাজার থেকে ফেরার পথে রাজু লেবু, শিপুসহ কয়েকজন তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বিএনপি নেতা শহিদুল ইসলামের ছেলে মুনানকে (২৮) নিয়ে স্থানীয় রাজু, লেবু, শিপুদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে বিএনপি নেতা শহিদুলকে একা পেয়ে রাজু, লেবু, শিপুসহ কয়েকজন তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা ওই বিএনপি নেতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে রাজু, লেবু, শিপুসহ ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, ফ‌্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজু, লেবু, শিপু দলীয় প্রভাব খাটিয়ে আমার ওপর বিভিন্ন সময় নির্যাতন করেছে। আমার ছেলেকে তারা বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন মামলা আদায় করা হয়েছিল সেই ক্ষোভ থেকে গত শনিবার রাতে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়।

শহিদুলের ছেলে মুনান জানান, আমার বাবা স্থানীয় ভুল্যার হাট-বাজারে গেলে বাবাকে গতিরোধ করে রাজুসহ ১০/১৫ জন হামলা চালায়। পরে আমার বাবাকে বেধড়ক মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক কালবেলাকে জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X