গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৩টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

৩টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

পটুয়াখালীর গলাচিপায় ৩ মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

শুক্রবার (২৮ মার্চ) ভোর ৫টার দিকে গলাচিপা পৌরশহরের কাঁচাবাজারের রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মোজাফফর খন্দকার (৬৫), রবি পাল (৪০) ও শাহ আলী (৪০)। এতে মোজাফফর খন্দকার ও তার স্ত্রী কহিনুর বেগম আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে চিকনিকান্দির সুতাবাড়িয়া এলাকার বাসুদেব দাসের ঘরে রাত আনুমানিক আড়াইটার সময় আগুন লাগে। এতে ঘর ও ঘরের পাশের গোয়ালঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে দুটি গরু মারা গেছে।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন সাবঅফিসার কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১০

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১২

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৩

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৪

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১৫

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১৬

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৭

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৮

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১৯

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

২০
X