কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মিলল আগুন সদৃশ রহস্যজনক বস্তু

আকাশে দেখা যাওয়া রহস্যজনক বস্তু। ছবি : সংগৃহীত
আকাশে দেখা যাওয়া রহস্যজনক বস্তু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আকাশে আগুন সদৃশ বস্তুর দেখা মিলেছে। বৃহস্পতিবার দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলেএ বস্তুটির দেখা মেলে। এ নিয়ে অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকাশে উল্কাপাতের ঘটনা ঘটেছে। এ সময় আকাশে জ্বলন্ত উল্কার দেখা মিলেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এটি একটি উল্কা বৃষ্টির অংশ ছিল এবং কয়েক ঘণ্টা পর্যন্ত এটি দৃশ্যমান ছিল।

জর্জিয়ার ফোরসিথ কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেনরি কাউন্টির একটি বাড়ির বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ছাদের উপর ‘পাথরসদৃশ বস্তু’ পড়েছে। পরে কর্তৃপক্ষ জানায়, এটি সম্ভবত উল্কাপিণ্ডেরই একটি অংশ হয়ে থাকতে পারে। খণ্ডটি ছাদ ভেদ করে মেঝেতে গিয়ে পড়েছে। এর ফলে মেঝেতে ফাটল সৃষ্টি করে।

চার্লস্টন আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের ঠিক আগে আগুনের গোলা সম্পর্কিত বহু খবর পাওয়া গেছে। তারা জানিয়েছে, ১১টা ৫১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিটের মধ্যে উত্তর ক্যারোলিনা ও ভার্জিনিয়া সীমান্তের উপর দিয়ে এক ধরনের আগুন সদৃশ বস্তুর দেখা মিলেছে। স্যাটেলাইটভিত্তিক বজ্রপাত শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একটি উজ্জ্বল আগুনের গোলাসদৃশ বস্তুত দক্ষিণ ক্যারোলিনার বনাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। ক্যাথরিন ফার নামের একজন ফেসবুকে নিজের ড্যাশক্যাম ভিডিও শেয়ার করে লেখেন, এটা প্রতিদিন দেখা যায় না।

আরেকটি ভিডিওতে লেক্সিংটনের অ্যান্ড্রু কোরলি রোড থেকে আগুনের গোলাটি ধীরে ধীরে জ্বলতে দেখা যায় এবং পরবর্তীতে তা বনভূমিতে হারিয়ে যায়। নিউটন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এটি একটি উল্কাপিণ্ড। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X