বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাইকিং করে ঘুষের টাকা ফেরত

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির জেলেদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরতের দৃশ্য। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির জেলেদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরতের দৃশ্য। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণে খরচের নামে আদায় করা টাকা ফেরত দিয়েছেন উদ্যোক্তা। সোমবার (৩০ জুন) বিকেলে সেনাবাহিনীর বাউফলের অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যদের হস্তক্ষেপে মোট ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়। সরকার নিবন্ধিত ১ হাজার জেলেকে ২০০ করে টাকা দেওয়া হয়েছে।

এর আগে চাল বিতরণের সময় নেওয়া ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য মাইকিং করা হয়।

শনিবার (২৮ জুন) চাল বিতরণে খরচের টাকা আদায়ের নামে ঘুষ গ্রহণের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ধুলিয়া ইউনিয়ন পরিষদ একটি কক্ষে সারিবদ্ধ দাড় করিয়ে জেলেদের চাল বিতরণ কার্ড প্রদানের সময় টাকা নিচ্ছেন এক ব্যক্তি। এ সময় প্রত্যেক জেলের কাছ থেকে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন।

ভিডিও প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে মাইকিং করে জেলেদের টাকা ফেরত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিকেলে ইউনিয়ন পরিষদ এলাকায় ভুক্তভোগীরা জড়ো হলে তাদের ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।

ধুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই উদ্যোক্তা আব্দুলাহ আল মামুনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। টাকা ফেরত পেয়ে জেলেরাও খুশি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X