চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

তীব্র গরমে জমি চাষ। ছবি : কালবেলা
তীব্র গরমে জমি চাষ। ছবি : কালবেলা

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ জনপদের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে, বৃহস্পতিবার এ অঞ্চলে মৃদৃ তাপপ্রবাহ ছিল। আজ থেকে শুরু হয়েছে মাঝারি তাপগ্রবাহ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। তারপর একটু কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও দিনমজুর। আর রিকশাভ্যান চালকরা রাস্তায় রোদে পুড়ছেন।

ধানচাষি রাসেল বলেন, বোরোর ভরা মৌসুমে তীব্র খরা। প্রতিদিন ধানে সেচ দিতে হচ্ছে। বৃষ্টি নেই। সেচ না দিলে ফলন হবে না। ডিজেলের দাম বেশি। খুব বিপদে আছি।

ভ্যানচালক বাদশা বলেন, সকালে একটু ভাড়া হচ্ছে। এরপর রোদ উঠলে আর ভাড়া মারা যাচ্ছে না। সামনে ঈদ, পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।

দিনমজুর পিন্টু মিয়া বলেন, রোদে মাঠে দাঁড়ানো যাচ্ছে না। একটু কাজ করছি আবার গাছের নিচে এসে জিরিয়ে নিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X