রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৪:২৭ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি কারও কাছে মাথা নত করেনি, করবে না : এ্যানি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহত বাবাকে দেখতে গিয়ে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহত বাবাকে দেখতে গিয়ে বক্তব্য দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ভেদাভেদ ভুলে যে ঐক্যের প্রতি জোর দিয়েছেন, তা হতে হবে ইস্পাত কঠিন। ঐক্য ধরে রেখে আগামী দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। বিএনপি কখনোই অত্যাচার-নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং আগামীতেও করবে না। দেশের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহত বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার পরিবারের সাহসী ভূমিকা প্রশংসনীয়। কিন্তু সম্প্রতি আজিজুর রহমান বাচ্চু মোল্লার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তাকে দায়ী করা ঠিক নয়। কারণ তিনি ছোটবেলা থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, যেসব দল একসঙ্গে আন্দোলন করছে, তাদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে। তবে শেখ হাসিনার বিচার চায় বিএনপি। গত ১৬ বছর ধরে বিএনপি সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং ভবিষ্যতেও করবে। হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে, তবুও বিএনপি মাথা নত করেনি। আগামী দিনেও সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এগিয়ে যাবে।

এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক লক্ষ্মীপুর পৌরসভার মেয়র সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টিনার যে ইতিহাস অনেকেরই অজানা

গালাগাল বা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট

২৩ বছরের গৌরবময় পথচলায় হোটেল সারিনা ঢাকা

আইইউবিএটিতে বিএনসিসির পাঁচ দিনব্যাপী ফার্স্ট এইড প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

১০

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

১১

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

১২

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১৪

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১৫

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১৬

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৭

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৮

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৯

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X