লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এদেশের মাটিতে ফ্যাসিবাদের আর সুযোগ হবে না : এ্যানি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের মৃত্যু ও দাফন হয়েছে। কোনোভাবেই ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে এ প্রজন্মকে, আমাকে, আপনাকে ধ্বংস করবে। এ সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ্যানি কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ্যানি বলেন, গতবছর রাজপথে একদিকে আমরা ছিলাম আন্দোলনরত, আর ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের বিরুদ্ধে হায়েনার মতো। এক বছর প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে সামনে এক জুলাই আসতেছে। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাঠে সরব থাকব। আবার জানান দেব, ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর হবে না।

তিনি বলেন, আমাদের ৩১ দফায় যে শাসন ব্যবস্থার কথা বলা আছে, সেটা দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট। সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। নির্বাচন হবে, নির্বাচনের রেজাল্ট হবে। কিন্তু দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে আমাদের সবার অংশগ্রহণ থাকবে। রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। প্রতিনিধিত্ব থাকবে। জাতীয় ঐকমত্যের সরকার গঠন হবে। সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, দ্রুত সম্পন্ন করে এ বাংলাদেশকে জনগণের সরকারে নিয়ে আসার জন্য গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য কাজ করবে, এমনটা আশা করি।

তিনি আরও বলেন, একটা জনগণের সরকার খুব বেশি প্রয়োজন। সে জন্য সময়োপযোগী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার কথা রয়েছে, সরকারকে সাধুবাদ জানাই। রোজার আগে ফেব্রুয়ারি মাস, এ সময়ে আমরা নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু কোনো প্রতিহিংসার কারণে আবার যেন ওই হায়েনা ফ্যাসিস্ট, ওই কর্তৃত্ববাদ, ওই স্বৈরাচার যেন সুযোগ না পায়, সর্বদা সজাগ থাকব।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়বত চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম, কলেজের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১০

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১১

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১২

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৩

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৪

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৬

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৭

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৮

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৯

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

২০
X