রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

গ্রামীণভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা
গ্রামীণভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়িত হলেই বাংলাদেশের মানুষ প্রকৃত মুক্তি পাবে। এ ৩১ দফাই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।

শনিবার (২১ জুন) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সুরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক গ্রামীণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটির আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। এটি ছিল গুম, খুন ও আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং রামগঞ্জবাসীর সঙ্গে সম্প্রীতির মিলনমেলা।

এস এম জিলানী বলেন, বিএনপি একটি সংস্কারমুখী রাজনৈতিক দল, যারা জনগণের মুক্তির জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছে। এ সংস্কার বাস্তবায়নের সক্ষমতা কেবল বিএনপিরই রয়েছে। এ রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে সাম্য ও মানবিক সমাজ।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলালের সার্বিক তত্ত্বাবধানে গ্রামীণভোজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান ভিপি বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন কবির স্বপন, সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান লিংকন, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না।

আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বাবা ও ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক জামাল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন নিশান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ব্যাপারী, সদস্য সচিব স্বপন চৌকিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আলম মুন্না, সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X