রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, ৮ নেতার বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা অ্যাডভোকেট শফি কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : কালবেলা
বিএনপি নেতা অ্যাডভোকেট শফি কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : কালবেলা

রংপুরের বদরগঞ্জে একটি দোকান ঘরকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় দলের ৮ নেতাকে বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে মানহানি মামলা করেছে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল আমলি বদরগঞ্জ আদালতে এ মামলা দায়ের করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শফি কামাল বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- সদ্য বহিষ্কৃত রংপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েল, উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বদরগঞ্জ পৌর শহরে জাহিদুল নামে একজনের দোকানকে কেন্দ্র করে আসামিরা সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে আহত লাভলু সরকার নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিরা নিজেদের মধ্যে ব্যক্তি স্বার্থে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলহ ও বিবাদে জড়িত। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির দলীয় সুনাম ক্ষুণ্ণ করে মানহানিকর অপরাধ করেছেন। বিএনপির দলীয় পরিচয় ব্যবহার করে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসামিরা মানহানীকর অপরাধ করেছেন। এ ঘটনায় তারেক রহমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশের আলোকে এ মামলা করা হয়েছে বলে জানানো হয়।

মামলার বাদি বিএনপি নেতা অ্যাডভোকেট শফি কামাল বলেন, একটি দোকানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এতে বহিষ্কৃত আট নেতাসহ অজ্ঞাত দেড়শজনকে আসামি করা হয়েছে। তারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে ৫০০ ধারায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

আদালতে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু বলেন, জমি দখল, দোকান দখলসহ অন্যান্য কোনো অপরাধে কোনো নেতা যদি জড়িত থাকে তাহলে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদেরকে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এ মামলার মাধ্যমে নজির স্থাপন করা হলো।

এর আগে গত শনিবার বদরগঞ্জে একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার দ্বন্দ্বের জেরে তাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায় জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক মানিকের অনুসারীরা। রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিহত হন বিএনপি কর্মী লাভলু সরকার। এছাড়া সংঘর্ষে আরও ১৫ জন আহত হন। এ ঘটনায় আট নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাজশাহীতে পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১০

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১১

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১২

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৪

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৭

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৮

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৯

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

২০
X