সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার সেই ক্রিম আপা গ্রেপ্তার

শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। ছবি : সংগৃহীত
শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

তিনি বলেন, শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছিল। মামলার প্রেক্ষিতে রাত ৮টার দিকে ঢাকার সাভার পৌর এলাকা থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে ১১ এপ্রিল সকালে আদালতে পাঠানো হবে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে সাভারের আলোচিত নারী শারমীন শিলার ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়। বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে শিশু আইনে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রির লক্ষ্যে এবং ভিউ পেতে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ওই ভিডিওতে শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে অপর হাত দিয়ে মেয়েকে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করেন।

এজহারে আরও বলা হয়, শারমীন শিলা নিজের ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন।

মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি করেছেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি শিলা নানা ভিডিও তৈরি করে থাকেন। এসব ভিডিওতে দেখা যায়, তিনি তার দেড় বছর বয়সী মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন।

এসব ভিডিওতে মেয়েটির চোখে-মুখে ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেন। মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X