পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী এক নারীকে (২৭) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রেজোয়ান আলী (২২) পেশায় ভ্যানচালক। তিনি ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

ভুক্তভোগীর মা কালবেলাকে অভিযোগ করে জানান, তার মেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারে না। অনেকটা মানসিক প্রতিবন্ধী। শুক্রবার দুপুর ১টার দিকে তিনি তার মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী গোয়াল ঘরে গিয়ে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী ভ্যানচালক রেজোয়ান মেয়েটির ঘরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় তার মেয়ে চিৎকার দিলে তিনিসহ আশপাশের লোকজন বাড়িতে প্রবেশ করেন। এ সময় অভিযুক্ত ঘরের অন্য দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

মেয়েটির মা জানান, রেজোয়ান এলাকায় এ রকম ঘটনা আরও ঘটিয়েছে। এর আগেও তার মেয়ের সঙ্গে এ রকম ঘটনা ঘটানোর চেষ্টা করছিলেন তিনি। তিনি রেজওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় অগ্রযাত্রা প্রতিবন্ধী অধিকার সংস্থা সভাপতি আব্বাস আলী জানান, ভুক্তভোগী আমার সংগঠনের সদস্য। তিনি প্রতিবন্ধী ভাতা পান। এ রকম ন্যক্কারজনক ঘটনা আর কোনো প্রতিবন্ধী মেয়ে বা যে কোনো নারীর সঙ্গে কেউ যেন ঘটানোর সাহস না পায় এজন্য তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পীরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাহিদ হাসান কালবেলাকে জানান, ভুক্তভোগী থানায় এসেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X