সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ : ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

আশুলিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চিত্র। ছবি : কালবেলা
আশুলিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চিত্র। ছবি : কালবেলা

কারিগরি শিক্ষার উন্নয়ন ও ছয় দফা দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় অবস্থান নেয় বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী।

প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচি চলায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

১. কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন। ২. একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। ৩. ডিপ্লোমা কোর্সে বয়স সীমা নির্ধারণ। ৪. অবৈধ পদোন্নতির রায় বাতিল। ৫. কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পদে অপ্রশিক্ষিত জনবল নিয়োগ নিষিদ্ধ এবং ৬. ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে অযোগ্যদের নিয়োগ বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষার ভবিষ্যৎ আজ অনিশ্চিত। আমরা যারা ডিপ্লোমা করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখি, তাদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত। তাই উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মনির, সাজ্জাদ ও মারুফ বলেন, ‘ডিপ্লোমা কোর্সে নির্দিষ্ট বয়সসীমা না থাকায় আমাদের ক্লাসে বিভিন্ন বয়সের শিক্ষার্থীর উপস্থিতিতে পরিবেশ নষ্ট হয়। তাই বয়সসীমা নির্ধারণের দাবি জানাচ্ছি। পাশাপাশি, আমাদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনেরও জোর দাবি জানাচ্ছি।’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন। তারা জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১০

আজকের নামাজের সময়সূচি

১১

দুই দেশে হামলা চালাল ইরান

১২

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৩

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৪

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৭

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৮

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট ঘোষণা আজ

২০
X