গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে গণপিটুনি দিয়ে যুবককে হত্যা

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক তিন দিন পর মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত সাগর মোল্লা (২৫) উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লার ছেলে।

সাগরের বাবা সিরাজ মোল্লা বলেন, সাগর মাদারীপুরে চাকরি করে। সোমবার রাতে তিনি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে সালতা গ্রামের বাসিন্দারা তাকে চোর সন্দেহে পিটিয়ে আহত করে। তিন দিনের মাথায় তিনি মারা যায়। এ ঘটনায় মামলা করব।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (১৪ এপ্রিল) রাত ১টার দিকে সাগর উপজেলার সালতা গ্রামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে চোর সন্দেহে তাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর সাগর মারা যান।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X