বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের চার সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের চার সদস্য। ছবি : কালবেলা

বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন বেপারি ওরফে এসকে ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। তারা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়।

আহতরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান ও এএসআই আহম্মদ আলী। পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনের নামে মামলা দায়ের করেন।

বগুড়া শহরের নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িত। সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X