সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটাস্থলের চিত্র। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটাস্থলের চিত্র। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাইক্রেবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও একই গ্রামের শ্রী জীবন চন্দ্র শীলের ছেলে শ্রী মানিক চন্দ্র শীল (৪২)।

আহত একই গ্রামের সৌম্য দাসের ছেলে সুমন কুমার দাসকে (৪২) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে পাবনাগামী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চালকসহ ওই তিন মাইক্রোবাসযাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাইক্রোবাস চালক মো. মুনছুরুল আলম বাবুল ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X