চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

বা থেকে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম। ছবি : কালবেলা
বা থেকে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম। ছবি : কালবেলা

চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলামের আয়বহির্ভূত সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক।

বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন দুদক চাঁদপুর সমন্বিত কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, আমি এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের জন্য চিঠি পাঠিয়েছিলাম। ওই চিঠি পাওয়ার পর দুই কর্মকর্তা (আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার) স্থানীয় দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেনের বিষয়ে অনুসন্ধান চলছে।

জানা যায়, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়ার শহরের নাজিরপাড়া এবং প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদারের একই শহরের পালপাড়া এলাকায় বহুতল আলিশান বাড়ি রয়েছে, যা গত কয়েক বছর আগে এই দুজন ঠিক একই আদলে বাড়িগুলো আলাদাভাবে নির্মাণ করেছেন।

খোঁজ নিয়ে আরও জানা যায়, আবুল কালাম ভূঁইয়া প্রায় দেড় যুগ ধরে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া মফিজউদ্দিন হাওলাদারও প্রায় দুই যুগ ধরে একই পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য আর কিছু নেই।

জাহাজসহ অন্যান্য সম্পদ নিয়ে দুদকের তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এসবের মালিক আমি নই।

এ ঘটনায় চাঁদপুর পৌরসভার প্রশাসক পদে দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম জাকারিয়া বলেন, এরকম অভিযোগ শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে তা একান্তই তাদের নিজস্ব ব্যাপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

১০

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

১১

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৩

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা

১৫

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১৬

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১৭

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৮

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৯

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০
X