কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাংলা এডিশন টিমের ওপর হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বাংলা এডিশনের এক সাংবাদিক ও ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সাঁতারকুলের মগরাদিয়া মাকান হাউজিংয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা।

ওইদিন ভিডিও ফুটেজ ও তথ্য সংগ্রহের সময় প্রথমে চিত্রসাংবাদিক দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর, বুকে লাথি ও কিল-ঘুষি দিয়ে আহত করা হয়। পরে তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার প্রতিবাদ করায় বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মৃদুল ইসলামের ওপরও হামলা চালানো হয় এবং তাকে চরমভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে মৃদুলকেও মারধর করে অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাড্ডা থানার পুলিশ। একপর্যায়ে অভিযুক্ত মোশাররফ হোসেনসহ কয়েকজন হামলাকারীকে আটক করা হয় এবং থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন হামলাকারী পালিয়ে যায়।

এ ঘটনায় বাংলা এডিশন কর্তৃপক্ষ বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনসহ অন্তত ৫০ জন অজ্ঞাত ব্যক্তি।

অভিযোগে বলা হয়, মগরাদিয়া এলাকায় ‘রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেছেন মোশাররফ হোসেন, যার আড়ালে অন্তত ৪০টি প্লট দখল করে রেখেছেন তিনি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতিবাদ জানালে মোশাররফ প্রশাসনের ভয় দেখিয়ে এবং তার পালিত সন্ত্রাসীদের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেন।

ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগীরা মোশাররফের অবৈধ দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিলে তার পালিত সন্ত্রাসীরা হামলা চালায়।

চিত্রসাংবাদিক দেলোয়ার হোসেন এবং গাড়িচালক হাসেম এ হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইডিআরএ’র চেয়ারম্যান থাকাকালে শত কোটি টাকার দুর্নীতি করেছেন। দুদকও তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে এবং তার বিপুল অবৈধ সম্পদ অর্জনের উৎস অনুসন্ধান করছে।

এদিকে, মাকান হাউজিং প্রকল্পের আওতায় ‘কোয়ান্টাম প্লাস ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন মোশাররফ। অভিযোগ রয়েছে, এখানে ৮৬টি প্লটের মালিক তিনি এবং এই ফাউন্ডেশনের নামে চালানো হচ্ছে নানা অনিয়ম।

দুটি প্রতিষ্ঠান জয়েন্ট স্টক থেকে লাইসেন্স নেওয়া হলেও বিপুল অর্থ বিনিয়োগ করেছেন মোশাররফ নিজে। মাকাম হাউজিংয়ের ভিতরে ‘কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজ’ নামের শিক্ষাপ্রতিষ্ঠানটি ৫০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, অনলাইনে কেবল নামের ছাড়পত্র নিয়েই চালানো হচ্ছে ফাউন্ডেশনটি, যা নিবন্ধনের বৈধ প্রমাণ নয়। তার প্রতিষ্ঠিত এসব প্রকল্প তদারকির দায়িত্বে রয়েছেন এলাকার কিছু লোকজন ও তার পালিত সন্ত্রাসীরা।

এছাড়া মোশাররফের বিরুদ্ধে একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের উৎস অনুসন্ধানও চলছে। প্রাথমিক অনুসন্ধানে মোশাররফ হোসেনের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X