মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ এএম
অনলাইন সংস্করণ

প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নাগরিক সমাবেশে বক্তব্য দেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নাগরিক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কনটেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, যারা শেখ হাসিনা ও দুর্নীতির সঙ্গে ছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। এ লোকগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ভুল বুঝিয়ে,তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবমূর্তির ক্ষতি ও ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি। ৫ আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত, অবৈধ বালু উত্তোলনের করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা। নদী ও গ্রাম শেষ হয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি।

লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে এতে হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খানের সভাপতিত্বে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লাসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X