বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ মে) কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, শুক্রবার (২ মে) বিকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা।

ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি জানান, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করে।

এ ঘটনায় তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মারপিটের অভিযোগের সত্যতা পেয়েই কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করেছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X