হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বানিয়াচং উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। ছবি : কালবেলা
বানিয়াচং উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। ছবি : কালবেলা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার সঙ্গে একই গ্রামের মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ রয়েছে। এর জেরে সোমবার দুপুরে দুই গোষ্ঠীর লোকজন টেঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়।

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় আইযুব আলী (৭০), আজিজুল হক (৩), হাদিস মিয়া (৩৫), তাহের আলী (৫০) সহ পাঁচজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X