বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কমিটিতে নাম থাকায় আওয়ামী লীগের দুই নেতা বহিষ্কার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটিতে ক্ষমতাসীন দলের দুই নেতার নাম থাকায় তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ২৩ আগস্ট রাজিহার, বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না এ কমিটির অনুমোদন দেয়।

আহ্বায়ক কমিটিতে গৈলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মনির তালুকদারকে ইউনিয়ন বিএনপির ২৪ নম্বর সদস্য ও রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাসকে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক পদে রাখা হয়।

বিএনপির কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। বিএনপির ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে গত ২৬ আগস্ট ওই দুই আওয়ামী লীগ নেতা বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিবৃতি দেন।

এদিকে বিএনপির কমিটিতে নাম থাকায় এই দুই আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন উপজেলা আওয়ামী লীগ। মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস বলেন, আমরা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির কমিটিতে আমাদের নাম ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। এ ঘটনার পরপরই বিবৃতির মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। এরপরও কী কারণে আমাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে তা আমাদের জানা নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১০

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

১১

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

১২

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

১৩

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১৪

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১৫

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১৬

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৭

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৮

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

২০
X