মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে ভ্যাপসা গরম, পায়রায় তিন নম্বর সংকেত

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে পর্যটকদের বাড়তি আনাগোনা কুয়াকাটা সমুদ্রসৈকতে। ছবি : কালবেলা
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে পর্যটকদের বাড়তি আনাগোনা কুয়াকাটা সমুদ্রসৈকতে। ছবি : কালবেলা

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার দিনভর মাঝারি বৃষ্টিপাত হলেও আজ গুমোট আবহাওয়া ও ভ্যাপসা গরম লক্ষ্য করা গেছে।

শুক্রবার (২৩ মে) পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয় আবহাওয়ার পূর্বাভাসে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার উপকূলের অনেক স্থানের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সাগর শান্ত রয়েছে। উপকূলীয় এলাকায় এবং বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। একইসঙ্গে পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে পর্যটকদের গোসল করতে দেখা গেছে কুয়াকাটা সমুদ্রসৈকতে। তবে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছেন ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় আসা সব পর্যটকদের নিরাপত্তায় আমরা প্রস্তুত আছি। গোসলের সময় মাইকিং করে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য পর্যটকদের সতর্ক করা হচ্ছে। বর্তমানে কুয়াকাটা সমুদ্রসৈকত শান্ত রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১০

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১১

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৩

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৪

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৫

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৬

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৭

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৮

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৯

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

২০
X