তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তিন বন্ধু যাচ্ছিলেন নাস্তা খেতে, গাছ পড়ে একজনের মৃত্যু

নিহত শিক্ষার্থী শরীয়ত বিশ্বাস। ছবি : সংগৃহীত
নিহত শিক্ষার্থী শরীয়ত বিশ্বাস। ছবি : সংগৃহীত

বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শরীয়ত বিশ্বাস ওই গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে ও আমতলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছলে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস ঘটনাস্থলে নিহত হয়। সুজন ও শাওন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগন্যাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

নিহত শরীয়ত বিশ্বাসের বাবা আলমগীর বিশ্বাস বলেন, আমার ছেলের ওই স্থানে মৃতু্‌ ছিল তাই ওইখানে গেছে। আমি আইনি কোনো ব্যবস্থায় যাব না।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজালাল বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X