সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

মাদকের টাকা নিয়ে বিরোধ, বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের একপর্যায়ে পাল্টা ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা পলাতক আছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিক হাওলাদার (২৮) ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি তিনবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। মাদকসংক্রান্ত একটি মামলায় গত ৭ অক্টোবর কারাগারে যান তিনি এবং ১০ ডিসেম্বর জামিনে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করেন। সোমবার দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাবাকে মারধর করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কাঁচা মরিচ কাটার একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন বাবা হারুন হাওলাদার।

ছুরিকাঘাতে গুরুতর আহত সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের মা রাসেদা বেগম বলেন, ‘সফিক আমাদের একমাত্র সন্তান। অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে প্রায়ই আমাদের মারধর করত।’

এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদকাসক্ত ছেলের মারধরের একপর্যায়ে বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X