কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

পরে বরগুনা জেলাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন।’

তিনি বলেন, ‘আজ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় দলের ভেতর-বাইরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

তিনি আরও বলেন, ‘এখানে গুণী ইমামের নেতৃত্বে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, কোরআন তিলাওয়াত ও সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে ৪টি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবীর জাহিদ, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X