আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

বরগুনার আমতলীর চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চর কেটে মাটি বিক্রি। ছবি : কালবেলা
বরগুনার আমতলীর চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চর কেটে মাটি বিক্রি। ছবি : কালবেলা

বরগুনার আমতলীর চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চর কেটে মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী খালেক মৃধা নামক জনৈক ব্যক্তি। গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করায় বাঁধসহ আশপাশের বাড়িঘর এখন ঝুঁকির মধ্যে পড়েছে। এতে বর্ষা মৌসুমে নদীর পানির তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি এমনভাবে গভীর করে কাটায় যে কোনো সময় বাঁধ ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, যেভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি কেটে বিক্রি করা হয়েছে তাতে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বাঁধ ধসে পড়তে পারে। আর ধসে পড়লে চাউলা গ্রামসহ ৩/৪টি গ্রামের মানুষের বাড়িঘরসহ ফসলি জমি প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত খালেক মৃধার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন চরের জমির মাটি কেটে বিক্রি করেছে কিছু অসাধু ব্যক্তি। সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আমতলীর সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম ও বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান কালবেলাকে বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X