টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৩

ডিবির হাতে গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্য। ছবি : কালবেলা
ডিবির হাতে গ্রেপ্তার ডাকাত দলের তিন সদস্য। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের কাছ থেকে লুণ্ঠিত ১৯টি মোবাইল ফোন, যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ উদ্ধার করা হয়৷ তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷ তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে৷ অন্য ডাকাতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

২০ মে মঙ্গলবার রাতে আল ইমরান পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X