টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ভুল রক্ত পুশ করায় মৃত্যুর মুখে রোগী, পাশে দাঁড়ালেন ইউএনও

গুরুতর অসুস্থ আব্দুর রউফকে দেখতে হাসপাতালে ইউএনও সাব্বির আহমেদ। ছবি : কালবেলা
গুরুতর অসুস্থ আব্দুর রউফকে দেখতে হাসপাতালে ইউএনও সাব্বির আহমেদ। ছবি : কালবেলা

টাঙ্গাইলের দেলদুয়ারে ভুল রক্ত পুশ করায় মৃত্যুর মুখে পড়েছেন আব্দুর রউফ নামের এক রোগী। এ অবস্থায় রোগী ও তার পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

আব্দুর রউফ উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, জরুরি ভিত্তিতে তার রক্তের প্রয়োজন হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট রঞ্জু জানান, রোগীর রক্তের গ্রুপ এবি পজেটিভ। পরে রক্ত সংগ্রহ করে দেন রোগীর পরিবার। রক্ত পুশ করার ৪০ মিনিটের মধ্যেই রোগী আব্দুর রউফের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। চিকিৎসক তাৎক্ষণিকভাবে ওই রক্ত পুশ করা বন্ধ করে টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠান। সেখানে নতুন করে রক্তের প্রয়োজন হলে তার রক্ত পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা করে দেখা যায় রউফের রক্তের গ্রুপ ও পজেটিভ।

রোগীর ছেলে উজ্জ্বল বলেন, রক্তদাতা ও রোগীর রক্ত মেলানোর সময় রক্তের গ্রুপ ও পজেটিভ না বলে এবি পজেটিভ বলেন টেকনোলজিস্ট রঞ্জু। ফলে ভুল রক্ত পুশ করায় বাবার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

ঘটনা জানতে পেরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নুরকে সঙ্গে নিয়ে রোগীকে দেখতে হাসপাতালে ছুটে যান। সেখানে রোগীর অবস্থা দেখে এবং তাদের পারিবারিক অবস্থা জানতে পেরে ছেলে উজ্জলের হাতে চিকিৎসা ব্যয় মেটাতে নগদ ২০ হাজার টাকা অনুদান দেন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ঘটনাটি জানতে পেরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় অসুস্থ আব্দুর রউফকে দেখতে যাই৷ সেখানে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিই৷ তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন৷

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছি৷ ভুক্তভোগীর পরিবারকে যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X