চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিজাইনে বৈচিত্র্য না আনলে পিছিয়ে পড়বে পোশাক খাত : চসিক মেয়র

প্রিমিয়ার ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
প্রিমিয়ার ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে আধুনিক ও সৃজনশীল ফ্যাশন ডিজাইনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৬ মে) সকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, বর্তমান বিশ্বে পোশাক খাত কেবল উৎপাদন নির্ভর নয়, এটি নির্ভর করছে ডিজাইনের নান্দনিকতা ও বৈচিত্র্যের ওপর। আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশকে একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

তিনি বলেন, ৩০ বছর আগে ভারতের বেঙ্গালুরুতে পড়তে গিয়ে ফ্যাশন ডিজাইনের গুরুত্ব উপলব্ধি করি। আজ বাংলাদেশেই এমন সুযোগ সৃষ্টি হয়েছে। তবে শুধু সুযোগ পেলেই চলবে না, পড়াশোনায় মনোযোগ দিয়ে এমন ডিজাইন তৈরি করতে হবে যা দেশবিদেশে প্রশংসিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন একটি আধুনিক শিল্পমাধ্যম। এই খাত কোলাবরেশন ছাড়া এগোতে পারে না, তাই শিল্পগোষ্ঠীর সহযোগিতা অত্যন্ত জরুরি। নতুন হলেও প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগ শিল্পক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, হালদা গ্রুপের চেয়ারম্যান সারওয়ার আলমগীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আমেরিকান কর্নার চট্টগ্রামের কন্টাক্ট পার্সন সাদাত জামান খান, সিটি করপোরেশনের প্যানেল লয়ার মো. রেজাউল করিম রণি এবং বিজিএমইএর সাবেক ডিরেক্টর খন্দকার বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X