নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিচারকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আইনজীবীর সহকারী আটক

আটক হওয়া আসামির আইডি কার্ড। ছবি : সংগৃহীত
আটক হওয়া আসামির আইডি কার্ড। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ আদালতে বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগে আইনজীবীর সহকারী সিয়াম আহমেদকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেলে ওই সহকারীকে আটক করা হয়।

আটক সিয়াম আহমেদ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী।

জানা গেছে, সম্প্রতি রূপগঞ্জ থানায় করা হত্যাচেষ্টার একটি মামলায় মো. রুবেল ভূঁইয়ার নামে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর সিয়াম আহমেদের কাছে যান রুবেল। সিয়াম নিজেই বিচারকের স্বাক্ষর জাল করে একটি আদেশনামা ও পরোয়ানা ফেরত কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।

এদিকে ওই মামলায় রোববার (২৫ মে) রাতে রুবেলকে রূপগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি রূপগঞ্জ থানার ওসির সন্দেহ হলে তিনি সেটি অনুসন্ধানের জন্য নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক যাচাই-বাছাই করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া বলে জানান।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, রোববার (২৫ মে) রাতে একটি মামলায় রূপগঞ্জ থানায় পরোয়ানা ফেরত গেলে সেটা আমাদের কাছে পাঠানো হয় এবং আমাদের কাছে এটি সন্দেহ হয়। পরে তথ্য যাচাই-বাছাই করে জানতে পারি, অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হায়দার আলী স্যারের সই জাল করে সে পরোয়ানা ফেরতের কাগজ বের করেছে। তাকে আটক করে রূপগঞ্জ থানায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হচ্ছে।

এ বিষয়ে আটক সিয়াম আহমেদের আইনজীবী অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, সিয়াম আহমেদ আমার সহকারী ছিলেন। তবে এ বিষয়ে আমার কিছু জানা নেই। রূপগঞ্জ থানার একটি মামলায় তার এক আত্মীয়ের জন্য সে এ কাজ করেছে বলে জানতে পেরেছি। তার সব কার্ড বাতিল করা হয়েছে। তাকে পুলিশ আটক করেছে। তাকে আর আমার সহকারী হিসেবে রাখা হবে না।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী কালবেলাকে বলেন, প্রায় তিন মাস আগে রূপগঞ্জ থানায় করা হত্যাচেষ্টার মামলায় রুবেলসহ আরও কয়েকজন আসামি রয়েছে। সে মামলার জামিন সংক্রান্ত ভুয়া কাগজ দেওয়া হয়েছে। জামিনের ওই কাগজে সই জালিয়াতি করার অভিযোগে আইনজীবীর সহকারী সিয়াম আহমেদকে আটক করে থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির কালবেলাকে বলেন, এ ধরনের অপরাধীদের ছাড় দেওয়া হবে না। অপরাধী সিয়ামের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে জানানো হয়েছে। এই অপরাধীর বিরুদ্ধে মামলা হচ্ছে। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X