হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনের রিমান্ডে হরিরামপুর থানায় মমতাজ 

মানিকগঞ্জ আদালতে হাজিরা শেষে হরিরামপুর থানায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি : কালবেলা
মানিকগঞ্জ আদালতে হাজিরা শেষে হরিরামপুর থানায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুদিনের রিমান্ডের জন্য হরিরামপুর থানায় আনা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াটাই দিকে প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হরিরামপুরে আনা হয়। তবে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানা চত্বরেও দেখা যায়নি বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীকে।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জের আদালতের হাজত খানায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আনা হয়। এর পরে সিংগাইর থানার হত্যা মামলায় তাকে বেলা ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট সূত্রে জানা গেছে, হাজিরা শেষে মমতাজ বেগমকে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে পরিরামপুরের ভাঙচুর ও মারামারি মামলায় দুদিনের রিমান্ডে ও সিংগাইর থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুদিনের জিজ্ঞাসাবাদের জন্য পরিরামপুর থানায় পাঠানো হয়।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলার এক নম্বর আসামি সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। এ মামলায় আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড কার্যকর করতেই আজ দুপুরে তাকে এ থানায় আনা হয়।

উল্লেখ, গত বৃহস্পতিবার (২২ মে) সিংগাইর থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড ও হরিরামপুর থানার ভাঙচুর ও মারামারি মামলায় দুদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X