মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ড শেষে আদালতে মমতাজ, পায়ে নতুন জুতা

আদালতে নেওয়া হয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ছবি : সংগৃহীত
আদালতে নেওয়া হয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। ছবি : সংগৃহীত

চার দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে আনা হয়েছিল। এ সময় তাকে ফুরফুরে মেজাজে দেখা যায়। এছাড়াও তার পায়ে ছিল নতুন গোলাপি রঙের জুতা (কেডস)।

শুক্রবার (৩০ মে) সকালে হরিরামপুর থানা থেকে কড়া নিরাপত্তা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

এ সময় আদালতের শুনানি শেষে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ডের জন্য পুনরায় হরিরামপুর থানায় পাঠানো হয়েছে মমতাজ বেগমকে। এর আগের চার দিনের রিমান্ড শুনানি ছিল সিংগাইর থানার হত্যা মামলার।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের কালবেলাকে জানান, মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে দুই দিনের রিমান্ডের জন্য আবারও হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন কালবেলাকে বলেন, হরিরামপুরে ভাঙচুর ও মারামারির মামলায় আদালত মমতাজ বেগমকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন। সে কারণে আজ পুনরায় তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সিংগাইর থানার ভবন ঝুঁকিপূর্ণ থাকায় মমতাজ বেগমকে হরিরামপুর থানায় রেখে হত্যা মামলার চার দিনের রিমান্ড শুনানি করা হয়েছে।

তবে আদালত চত্বরে আজ মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম বা জুতা নিক্ষেপের ঘটনা ঘটেনি। এছাড়াও আদালত চত্বরে ছিল নিরাপত্তার চাদরে ঘেরা। দেখা যায়নি বিএনপির কোনো নেতাকর্মীকে।

উল্লেখ্য, চলতি মাসের ২২ মে মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলার চার দিন ও হরিরামপুর থানার দুই দিনসহ মোট ছয় দিনের রিমান্ড দিয়েছিলেন মমতাজ বেগমকে আদালত। সে কারণে ২৭ মে সিংগাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ডের জন্য হরিরামপুর থানায় পাঠানো হয়েছিল মমতাজ বেগমকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X