ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কোদাল-কাঁচির আঘাতে বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় সাইদুল ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কোদাল ও কাঁচির আঘাতে বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে সাইদুল ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভালুকার পাঁচগাঁও গ্রামের ছলিম উদ্দিন ফকিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন (৭৫) ও স্থানীয় শহীদের স্ত্রী হাফেজা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশরাফ উদ্দিন নিজ বাড়ির উঠানে ধান মাপার কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আচমকা সাইদুল কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে হাফেজাকে বাড়িতে গিয়ে ধান কাটার কাঁচি দিয়ে গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

একই সময়ে সাইদুল ওই এলাকায় আরও কয়েকজনকে আক্রমণ করেন। এতে গুরুতর আহত হন একই গ্রামের মুক্তিযোদ্ধা সোলায়মান সিকদার (৮১) ও ফয়েজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম (৫২)। তারা বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা আরও জানান, হামলাকারী সাইদুল কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এলোমেলো আচরণ করছিলেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত সাইদুলকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X