মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় দিনদুপুরে ট্যাংক লরির নেতা ফরহাদসহ ৩ জন গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ খুলনায় মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শেখ ফরহাদ হোসেন। ছবি : কালবেলা
গুলিবিদ্ধ খুলনায় মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শেখ ফরহাদ হোসেন। ছবি : কালবেলা

খুলনায় মালিক সমিতির সাবেক মহাসচিব ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য শেখ ফরহাদ হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে মহানগরীর খালিশপুর থানাধীন যমুনা রোডে এ ঘটনা ঘটে। এ সময় ফরহাদসহ আরও তিনজন গুলিবৃদ্ধ হন।

জানা যায়, ট্যাংক লরি মালিক সমিতির সাবেক মহাসচিব ফরহাদ হোসেন বিকেলে তার ব্যক্তিগত গাড়িতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরে হয়ে যমুনা রোডে পৌঁছলে ট্রাক দিয়ে গাড়ি আটকে দেয় সন্ত্রাসীরা। এ সময় ছয় অজ্ঞাতনামা সন্ত্রাসী মুখোশ পরে গাড়িতে এলোপাথাড়ি গুলি করে। এতে ফরহাদের বাম কানে, তার ড্রাইভার মো. মনিরুল ইসলামের বাম হাতে এবং ম্যানেজার মো. সোহেলের পিঠে গুলি লাগে।

পরে দুর্বত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজন তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২নং ওয়ার্ডে ভর্তি আছেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, স্থানীয়দের সূত্র মতে জানা যায়, হামলাকারীদের মুখে মাস্ক ছিল। তারা একাধিক রাউন্ড গুলি চালায়। আহতদের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X