মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে ছাত্রদলের ১০ কমিটি

ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ছাত্রদলের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটির অনুমোদন দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত কমিটিগুলোর প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়।

ছাত্রদলের কমিটিগুলো হলো লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসার, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, জিল্লুর রহিম কলেজ, রায়পুর সরকারি কলেজ, রুস্তম আলী ডিগ্রি কলেজ ও হাজিরহাট সরকারি উপকূল কলেজ।

এরমধ্যে রায়পুর সরকারি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। অন্য ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

ছাত্রদল সূত্র জানায়, আলিয়া মাদ্রাসায় ওসমান গণি আফনানকে সভাপতি ও সিরাজ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, পলিটেকনিকে মো. শাহিনকে সভাপতি ও শাহ মোহাম্মদ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক, ভবানীগঞ্জ কলেজে সোহেল রানাকে সভাপতি ও শাকিব মাহমুদকে সাধারণ সম্পাদক, জনতা কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও প্রিন্স মাহমুদ ফাহাদকে সাধারণ সম্পাদক, পৌর আইডিয়ালে খলিলুর রহমান রাজুকে সভাপতি ও মামুন হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া কফিল উদ্দিন কলেজে মেহেরাব হোসেনকে আহ্বায়ক ও আজিম হোসেন হারুনকে সদস্য সচিব, জিল্লুর রহিম কলেজে ওমর ফারক হৃদয়কে সভাপতি ও শাওন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক, রায়পুর কলেজে মনজুর হোসেনকে আহ্বায়ক ও জোবায়েরুর ইসলামকে সদস্য সচিব, রুস্তম আলী কলেজের শাহ ইসলাম শিহাবকে সভাপতি ও মো. সায়েমকে সাধারণ সম্পাদক এবং হাজিরহাট কলেজে হাসনাত জামান তামিমকে সভাপতি ও দিদার হোসেন শিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মাদ্রাসা ও ৯ টি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির জন্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে যাচাই বাছাই শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এর ভিত্তিতেই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। আগামিতে প্রত্যেকটি ইউনিটে সম্মেলনের আয়োজন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X